শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে
দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশ

গত অর্থবছরের (২০২৩-২৪) চতুর্থ ও শেষ প্রান্তিকের ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শেষ প্রান্তিকের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। এর আগে তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৪২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে হয়েছিল ৪ দশমিক ৭৮ শতাংশ এবং প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ০৪ শতাংশ।

আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিএস জানায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ এবং সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com