শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে
সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিটি নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং উন্নয়ন ও মানবাধিকার যেন একসঙ্গে চলতে পারে তা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক যমুনায় প্রধান উপদেষ্টার কার্যলয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ সফর করার জন্য এবং বিপ্লবের সময় সমর্থনের জন্য ফলকার টুর্ককে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ আপনার সফরে খুশি। তারা আপনার কাছে কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আরও জানান, তার সরকার আগের সরকারের ভুল ও অপরাধের ‘পুনরাবৃত্তি’ করবেন না।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কাজ এবং ঢাকায় সফরকালীন সরকারের উপদেষ্টা, সেনাপ্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী প্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক সম্পর্কে অবহিত করেন।

এ সময় ফলকার টুর্ক গত জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাজ চলমান আছে বলে প্রধান উপদেষ্টাকে জানান। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ফলকার টুর্ক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত করছে, তার কাজ নিয়েও আলোচনা করেন। পাশাপাশি দেশের প্রতিষ্ঠানগুলোর যথাযথ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকর্তৃক গঠিত সংস্কার কমিশন নিয়েও আলোচনা করেন।

স্বৈরচারী সরকারের সময় ঘটে যাওয়া বলপূর্বক গুমের বহু ঘটনা নিয়ে তদন্ত কমিশনের সদস্যদের সঙ্গে কথা হয়েছে বলে জানান ফলকার টুর্ক। তিনি বলেন, এমন অনেক কিছু আছে যা ঠিক করা দরকার। গুমের ঘটনা তদন্তে তার অফিস তদন্ত কমিশনকে সহায়তা করছে।

জাতীয় মানবাধিকার কমিশনকে ‘স্বাধীন’ এবং ‘সম্পূর্ণ কার্যকরী’ করে শক্তিশালী করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ফলকার টুর্ক। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ঢাকায় তাদের উপস্থিতি জোরদার করতে চায়।

এ সময় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট, বিশেষ করে মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক হাজার নতুন রোহিঙ্গার আগমন নিয়েও আলোচনা করেছেন।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও আন্তর্জাতিক সমর্থন এবং সংকট সমাধানে অব্যাহত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন ফলকার টুর্ক।

প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি নিরাপদ অঞ্চল তৈরি করতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন যাতে এই অঞ্চলের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা তাদের নিজ অঞ্চলের কাছাকাছি থাকতে পারে।

তারা দুজনই এই আঞ্চলিক সমস্যাটির দ্রুততম টেকসই সমাধানের জন্য ‘কিছু গতিশীল উদ্যোগ’ নেওয়ার প্রচেষ্টার কথা জানান এবং এক্ষেত্রে আসিয়ানের জোরালো ভূমিকার আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com