শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

প্রথম ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশ, সমানে সমান কমলা-ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে
প্রথম ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশ, সমানে সমান কমলা-ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটপ্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন। শহরটিতে এবার মোট ভোটার ছয়জন। প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে ভোট শেষ করে গণনাও হয়ে যায়। এবার সেখানে ড্র করেছেন ট্রাম্প-কমলা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে সকাল থেক ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে সোমবার দিবাগত রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ওই গ্রামে ১০ জন ভোটারও নেই! খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে ফলাফলও জানা হয়ে গেছে। তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা।

স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই সেখানে ভোট গ্রহণ শুরু হয় ও সব নিবন্ধিত ভোটার কিছুক্ষণের মধ্যে ভোট দিয়ে দেন। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়ে থাকে। ১৯৬০ সাল থেকে স্থানীয় বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এ ঐতিহ্য অনুসরণ করে আসছেন। ২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচেতে ভোটে জয় পান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন শহরটিতে সাত ভোটারের মধ্যে চারটি ভোট পেয়েছিলেন বাইডেন।

প্রসঙ্গত, ইস্ট কোস্টের বেশিরভাগ ভোটকেন্দ্র খুলবে আজ স্থানীয় সময় সকাল ছয়টা বা সাতটায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বা সন্ধ্যা ছয়টা)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com