শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তিতে রেকর্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তিতে রেকর্ড

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩২৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩৭০ জন। এ বছর এখনও পর্যন্ত একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ সংখ্যক রোগীর সংখ্যা এটি। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৩৮ জন।

মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের তিনজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছেন। আর এ বছর মোট মৃত ৩২৬ জন মধ্যে ১৫৮ জন পুরুষ ও ১৬৮ জন নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এক হাজার ৩০৫ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯৭ জন, বাকি ২ হাজার ৩০৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৫০৭ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ৩৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪ জন, বরিশাল বিভাগে ১২২ জন, খুলনা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ১৩৮ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩২৬ জনের মধ্যে ৫১ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৫০ শতাংশ পুরুষ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com