শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে
সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা প্রদান করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু উপস্থিত সাংবাদিকদের সামনে এ পুরষ্কারের ঘোষণা দেন।

এ সময় বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, যারা এই দলের সঙ্গে ছিলেন তারা সবাই বাফুফের এই পুরস্কার পাবেন।

বাফুফের আর্থিক সংকট অনেক। মেয়েদের বেতনই মাঝে-মধ্যে বকেয়া পড়ে যায়। সেখানে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদান বেশ কষ্টসাধ্যই। এই প্রসঙ্গে বাবু বলেন, ‘আমরা দেড় কোটি টাকা শিগগিরই সংগ্রহ করব। সংগ্রহ হওয়া মাত্রই আমরা সেটা নারী ফুটবল দলকে প্রদান করব।’ বাফুফের তহবিল সংকট থাকলেও ফেডারেশনের কর্মকর্তারা অবশ্য বিত্তশালী। বাফুফের নির্বাচিত ব্যক্তিবর্গের মাধ্যমেই মূলত সাবিনাদের বোনাসের অর্থ প্রদান করা হবে।

এর আগে বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com