শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

দিনে-দুপুরে ডাকাতি, মালামালের সঙ্গে নিয়ে গেছে শিশুকেও

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে
দিনে-দুপুরে ডাকাতি, মালামালের সঙ্গে নিয়ে গেছে শিশুকেও

রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে-দুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন।

তিনি বলেন, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা একটি শিশুকে নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন। তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।

ওই ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

শিশুটির মার এক সহকর্মী ওই পোস্টে লিখেছেন, আজ (শুক্রবার) আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র শিশুকেও নিয়ে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com