শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

আবারও সড়কে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
আবারও সড়কে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

অসহনীয় যানজটে ভোগান্তির মধ্যে রাজধানীর মহাখালী থেকে অবরোধ তুলে নেয়ার কয়েক ঘণ্টা পর আবারও সড়কে আন্দোলন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে কলেজটির সামনের সড়কে এই আন্দোলন শুরু করে তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় তাদের এ অবরোধ। এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সকাল ১১টা থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে কলেজটির শিক্ষার্থীরা। সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। এতে মহাখালী হয়ে যান চলাচল শুরু হয়। তবে অবরোধের জেরে অসহনীয় যানজটে ভোগান্তিতে পরে নগরবাসী। এছাড়া শিক্ষার্থীদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। এছাড়া মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেটসহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট।

বিক্ষোভের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেনকে থামানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শিশুসহ কয়েকজন আহত হন। এছাড়া ট্রেনের কয়েকটি জানালার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাখালীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com