শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক চলল ট্রেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক চলল ট্রেন

যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক চালু হলেও ট্রেনের পূর্ণগতি পেতে আরও সময় লাগবে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে একটি ট্রেন টাঙ্গাইলের ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়।

এ ছাড়া সিরাজগঞ্জ থেকে আরেকটি ট্রেন টাঙ্গাইলের দিকে ছেড়ে আসে। দুটি ট্রেন সেতুর ওপর দিয়ে একে-অপরকে ক্রস করে। প্রথমবার ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলে ট্রেনটি।

আর, দেশের দীর্ঘতম এ রেলসেতুর ওপর দিয়ে দ্বিতীয় পরীক্ষায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে চালানো হবে ট্রেন। পুরোপুরি চালু হলে বঙ্গবন্ধু রেল সেতুতে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বলেন, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ডুয়েল গ্রেজ ডাবল ট্র্যাকের রেল সেতুতে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে।

এ সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে সময় লাগবে আরও দুই মাস।

২০২০ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরে সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com