শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে
ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে বা যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে অনেক ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যাতে নিরীহ কেউ হয়রানি না হন সে জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ডিসি, এসপি এবং লিগ্যাল এইড অফিসারদের দিয়ে একটি কমিটি করে দেব। তারা বিষয়টি দেখবেন। যারা ভুয়া মামলা করছে তাদের ধরিয়ে দিন। যারা ভুয়া মামলা করছে তাদেরও আমরা আইনের আওতায় আনব।

সাম্প্রতিক ছাত্রদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে একটি আলোচনা হয়েছে। আমি মনে করি এটি একটি ফলপ্রসু আলোচনা। আমি মনে করি এটি সমাধান হবে। আর ছাত্ররা আমাদের ভাই,আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের বোন। ছাত্রদের প্রতি কঠোর হলে হবে না। তারা বুদ্ধিমান, তাদেরকে বুঝাতে হবে। আমার মনে হয় তারা বিষয়টি বুঝতে পেরেছে। তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে ফেলবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন থানা থেকে লুন্ঠিত অস্ত্র পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। সে সকল অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকারের কাজ করছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com