শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, জাতীয় ঐক্যের আহ্বান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, জাতীয় ঐক্যের আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দেশের চলমান পরিস্তিতি বিবেচনায় দুই পক্ষই জাতীয় ঐক্যের কথা বলেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার বিষয়ে জোর দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল।

বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিদুল রহমান খান, হাসান আরিফ ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় স্থিতিশীলতার জন্য সবার মধ্যে একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন। হিন্দু, মুসলমান, ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে নিয়ে জাতীশ ঐক্যের কথা বলেছেন। সবাইকে শান্ত হতে বলেছেন।

রয়টার্সে ভুল নিউজ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে যা যা করার তাই করেছি। চট্টগ্রামের ইস্যুতে সবাইকে শান্ত থাকতে বলেছেন। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে ৬ জন হয়েছে সরাসরি হামলার সঙ্গে যুক্ত ছিল। ২১জনকে তারা পুলিশের কাজে বাধা ও সংঘর্ষ লিপ্ত হয়েছিল। ৬জনকে তারা অওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য যারা ককটেলসহ হামলার ঘটিয়েছে। সবাইকে শান্ত থাকতে বলেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় সামগ্রিক ভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্য গঠন করার দাবি জানিয়েছে বিএনপি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে অতিদ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। এবং দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যাতে বিভাজন সৃষ্টি হবে। আমরা বলে এসেছি, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এগুলোকে মোকাবিলার জন্য আমাদের বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্ট্যাবিলি যারা নষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে বলেছি।

নির্বাচনের রোডম্যাপ দেয়ার বিষয়ে বৈঠকে জোর দেয়া হয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য তৈরির বিষয়ে আমরা বলে এসেছি। নির্বাচনের জন্য যেটা প্রয়োজন, সংস্কার সম্পন্ন করে যত দ্রুত রোডম্যাপ দিতে বলে এসেছি। প্রধান উপদেষ্টা এবং যে সদস্যরা ছিলেন তারা মনযোগ নিয়ে শুলেছেন।

বিএনপি নেতাদের নামে সারা দেশে যে মামলাগুলো রয়েছে তা প্রত্যাহারের জন্য ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়েছে বলে জানান দলটির মহাসচিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com