শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়।

বিকেল সাড়ে ৩টা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে বলে জানা গেছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

আর আমির শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে রয়েছেন নায়েবে আমির মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল(বাংলাদেশ জাসদ), ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি),বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট(এনডিএম) বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি),বাংলাদেশ খেলাফত মজলিশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি), গণঅধিকার পরিষদ(জিওপি) নেতারাও সংলাপে যোগ দিয়েছেন।

তবে সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের চলমান নানা বিষয় নিয়ে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতাসহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন।

এর আগে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বৈঠকের কথা জানান। তিনি বলেন, এসব বৈঠকের উদ্দেশ্য সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com