শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আগরতলায় সহকারি হাই কমিশন ভাংচুর ও অগ্নীসংযোগসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড় সংলগ্ন বঙ্গবন্ধু স্মরণীতে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচীতে যোগ দেয় স্থানীয় বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়াও সমাবেশে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি শরীফুল হক জয়, সিহাব উদ্দিন তুহিনসহ আরো অনেকে।
এসময় বক্তারা আগরতলায় সহকারি হাই কমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মাথা উচু করে বাচঁতে চাই, আমাদেরকে আমাদের মত করে বাচঁতে দেন। হুশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্ভিশেষে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের বাংলাদেশ। মাতৃভূমির প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনই ভারতকে ছাড় দেবে না।
পরে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com