শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে
গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ২

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাত ৮টায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুটো মরদেহই আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছে। তাই মরদেহ দুটোর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। আমরা পুরো কারখানা সার্চ করছি। ধারনা করছি, প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হতে পারে।

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার দুপুর ২টার দিকে হঠাৎ এম এন্ড ইউ ট্রিমস নামে ওই কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানার ভেতর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে। সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রম গুলো ফুলে যাচ্ছিলো। সেখান থেকে প্রচুর বিস্ফোরণের হচ্ছিলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com