বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কটিয়াদী তৃতীয় ধাপে স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৫৬৯ বার পড়া হয়েছে

শামসুল আলম শাহীন :

কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলায় তৃতীয় ধাপে স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।

র‌্যাব, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করছেন ।

নির্বাচন কমিশন জানিয়েছেন, প্রত্যেক ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশের ব্যবস্থা করা হয়েছে। সহস্রাধিক পুলিশ সদস্য ছাড়াও র‌্যাব ও বিজিবি সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করছেন। ভোটাররা স্বাধীনভাবে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সকাল থেকে সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছেন।

কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে মোট কেন্দ্র সংখ্যা ৮৯টি। ৮৯টি কেন্দ্রের মোট ৫৬৪টি কক্ষে এক যোগে ভোটগ্রহণ করা হচ্ছে। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৬১৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ৮২২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে গত ২৪ মার্চ কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২৪ মার্চ সকালে ভোট শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে আগেই ব্যালটে সীল মেরে বাক্স ভর্তি করে রাখার খবর ও অভিযোগ ওঠায় দেড় ঘন্টার মধ্যে উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতেই ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।

এছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে প্রত্যাহার এবং পরবর্তিতে সাময়িক বরখাস্ত করা হয়।

কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে ছয় চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী (নৌকা), আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন আলী আকবর (দোয়াত-কলম), ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান (ঘোড়া) ও আলতাফ উদ্দীন (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী আনোয়ার আনার (আনারস) এবং জাকের পার্টির প্রার্থী শহীদুজ্জামান স্বপন (গোলাপ ফুল)।

ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রার্থী হলেন, রেজাউল করিম শিকদার (তালা), মো. বকুল মিঞা (টিউবওয়েল), সদরুল হক (বৈদ্যুতিক বাল্ব), মজিবুর রহমান (টিয়া পাখি), মো. কামরুজ্জামান (মাইক) এবং মো. আবুল কালাম (উড়োজাহাজ)।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন, সাথী বেগম (কলস), রোকসানা (ফুটবল) এবং মোসা. নওরীন সুলতানা (হাঁস)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com