শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

সর্বদলীয় সভা শুরু, এসেছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
সর্বদলীয় সভা শুরু, এসেছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার পর প্রধান উপদেষ্টা রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। তাঁর আগে উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রেস সচিব শফিকুল আলম বৈঠকস্থলে প্রবেশ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে বৈঠকস্থলে আসতে থাকেন।

বেলা ৩টা ২৪ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ৷ এর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক৷ পৌনে চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম৷ এরই মধ্যে বৈঠকস্থলে প্রবেশ করেন প্রেস সচিব শফিকুল আলম৷

বিকেল ৪টা ৫০ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ৷ সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কথা বলেননি৷ তাঁর পর আসেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ূম৷ এরপর এসে পৌঁছান আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এর কিছুক্ষণ পর আসতে দেখা যায় জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপনকে৷ এর মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া৷

বৈঠকে যোগ দিতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বিকেল চারটায় একটি সর্বদলীয় সভা আহ্বান করে অন্তর্বর্তী সরকার। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

৪টা ১৭ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। এরপর সভা শুরু হয়

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com