শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের নওগাঁয় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় ফিরল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় ফিরল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ফিরতে শিক্ষা মন্ত্রণালয় কয়েক দফা অনুরোধ ও নির্দেশনার পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শুক্রবার নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়া শুরু করেছে।

শুক্রবার সকাল ১০টায় ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে দিয়ে চার বছর পর নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরল জবি। ২০২০ সাল থেকে তিন শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছিল জবি।

জানা গেছে, প্রাথমিকভাবে তিন শিফটে পরীক্ষা নেয়ার পরিকল্পনা থাকলেও পরীক্ষার্থী কম থাকায় চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষাটি আজ (৩১ জানুয়ারি) এক শিফটে অনুষ্ঠিত হয়েছে। মোট ৬০টি আসনের বিপরীতে ১ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থীয় অংশ নেন। উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন তুষার গণমাধ্যমকে বলেন, খুবই সুশৃঙ্খলভাবে পরীক্ষার মাধ্যমে আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে গেলাম। আজকের চারুকলা অনুষদের পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ আবেদনকারী পরীক্ষা দিয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, গত ২৭ জানুয়ারি দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শারমিনা নাসরীনের সই করা চিঠিতে বলা হয়, ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। সম্প্রতি গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ অগ্রাহ্য করে নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি কার্যক্রম নিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা বাড়তি চাপ ও বিভ্রান্তির সৃষ্টি করবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু প্রায় ৫ লাখ শিক্ষার্থীর স্বার্থ ও দাবি বিবেচনা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম কঠোরভাবে মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্দেশ দেয়া হয় চিঠিতে।

কিন্তু মন্ত্রণালয়ের এই নির্দেশনার পরেও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com