বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। এর আগে বুধবার রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পাটুয়াভাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের ছেলে জামান মিয়া (২৮), তাকে মাদক সেবনের দায়ে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাজু (২৪), তাকে মাদক বিক্রির দায়ে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া শিমুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে শিহাব (২৭), তাকে মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে পারিবারিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com