বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

আগামীকাল তাড়াইল উপজেলার বহুল প্রতিক্ষীত বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
আগামীকাল তাড়াইল উপজেলার বহুল প্রতিক্ষীত বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। মঞ্চসহ সম্মেলনস্থল জমকালো সাজে সাজানো হয়েছে। তোরণ, ব্যানার, পেস্টোনে আশপাশের এলাকা ছেয়ে গেছে।

২০১৬ সালে উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর এ কমিটি ভেঙ্গে ২০২১ সালের অক্টোবর মাসের ৪ তারিখে আহবায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ বিরতির পর সম্মেলন হওয়ায় উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলের নেতৃত্বে কে আসছেন এ নিয়ে হাট-বাজার সহ সর্বত্রই আলোচনা চলছে। সম্মেলনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন পদ প্রত্যাশী হয়ে উপজেলার ৭টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়িয়ে সফলতা পাবার আশায় নিরবিচ্ছিন পরিশ্রম করেছেন।

সংগঠনকে সুসংগঠিত ও আধুনিক রূপে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা ও ১নম্বর যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটন প্রার্থী হয়েছেন। তরুণ নেতৃত্ব ও অভিজ্ঞদের মিশেলে নিজেদের দক্ষ সংগঠক হিসেবে সারোয়ার আলম, শাহরিয়ার খান, আখলাকুল ইসলাম অংকুর, শরিফ আহমেদ আলেক, শরিফুল মাহমুদ শোয়েব সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।

উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ওহাব আকন্দ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com