শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে দালালদের দৌরাত্ম্যে বিপাকে রোগীরা

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে
হোসেনপুরে দালালদের দৌরাত্ম্যে বিপাকে রোগীরা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি-ছিনতাই, রোগী হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য রোধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সিভিল সার্জনের যৌথ উদ্যোগে বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করা হলেও তা কোনো কাজেই আসছেনা। ফলে প্রতারিত হচ্ছেন দরিদ্র ও অসহায় রোগিরা।

অভিযোগ ওঠেছে, স্থানীয় হোসেনপুর সেবা ডিজিটাল  ডায়াগনস্টিক সেন্টার  প্রতিষ্ঠানের কতিপয় চিহ্নিত দালালের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সেবা গ্রহণকারী রোগিরা। এতে মান সম্মত স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরী প্রতিকার দাবি করেছেন।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বহির্বিভাগ ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করা সন্দেহভাজন ব্যক্তিদের সাথে কথা বলে এসব চিহ্নিত দালালদের বিভিন্ন অপকর্মের ভয়ংকর চিত্রের সত্যতা মিলছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় সেবা ডিজিটাল  ডায়াগনস্টিক সেন্টারের ও অন্যান্য  সাথে সম্পৃক্ত কতিপয় চিহ্নিত দালাল চক্রের সদস্য সুফিয়া, রেশমা, কল্পনা, সুমা, শিরীন, জনি, জোৎস্না ও পারভীন গংয়ের লোকজন বিভিন্ন সময় সরকারি হাসপাতালে আসা রোগীদের হয়রানি করে থাকে। তারা লোভনীয় প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে সাধারণ রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হলেও এ যেন দেখার কেউ নেই।

হোসেনপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধিকারী ডাঃ মোঃ আবু রায়হান ও রক্ত কমল সামাজিক সংগঠনের উপদেষ্টা অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চলসহ অনেকেই জানান, দীর্ঘদিন ধরেই হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে ওই শক্তিশালী দালাল সিন্ডিকেট। এসব দালালরা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সহজ-সরল রোগীদের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নিয়ে সর্বস্বান্ত করে চলেছেন। তাদের পিছনে রয়েছে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ডজনেরও বেশি প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও প্রভাবশালী ফার্মেসি মালিক। অন্যদিকে হাসপাতালের কতিপয় চিকিৎসক, নার্সসহ অন্য সহকারীরাও ওই চিহ্নিত দালাল সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

এছাড়াও হোসেনপুরের আশপাশের বেসরকারি হাসপাতালের কতিপয় চিকিৎসক ও তাদের সহকারীরাও ওই চিহ্নিত দালাল সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছেন। তাদের পছন্দের ক্লিনিকে পরিক্ষা না করালে আগত রোগিদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত করে থাকেন তারা। মূলত: এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ছে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অসহায় ও দরিদ্র রোগীরা। এদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হয় তাদের । তাই মান সম্মান ও ইজ্জত রক্ষার স্বার্থে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। ফলে ওই চিহ্নিত দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছেন রোগিসহ সাধারণ সেবাগ্রহীতা। হোসেনপুর সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধিকারী

মোঃ রুহুল আমিন সাথে কথা হলে তিনি বলেন – দালাল দের কে আমরা  আশ্রয় দিচ্ছি ঠিক ই তবে দালাল নির্মুলের  জন্য যে চুক্তি পত্র করা হয়েছে তাহার আইন গুলো  সকল বেসরকারি ক্লিনিক  মেনে চলতে হবে, তাহলেই আমার ক্লিনিক কে দালাল দের প্রশ্রয় দিব না।

এ ব্যাপারে হোসেনপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকো ওই দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যের কথা স্বীকার করে বলেন, হোসেনপুর সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের  দালালরা মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য ইতিপূর্বে সম্পাদিত চুক্তির শর্ত ভঙ্গ করে অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বাড়তি সুবিধা আদায়ে ব্যস্ত রয়েছেন। এতে সেবা গ্রহণকারী রোগিসহ সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। তাই অচিরেই ওইসব চিহ্নিত দালাল ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com