বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২; আহত ৩

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২; আহত ৩
নওগাঁর বদলগাছী উপজেলায় ভটভটি ও সিএনজি   (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুইযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার, ১৯ জুন দুপুর ২টায় বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন বদলগাছী উপজেলার দিঘীরপাড়ার কার্তিক। তিনি বদলগাছী উপজেলা একটি ছাপাখানায় কাজ করতেন। অন্য জনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
আহতরা হলেন, সিএনজি চালক বিল্পব হোসেন, সিএনজির যাত্রী আনিসুর রহমান। দুজনেই বদলগাছী উপজেলার বাসিন্দা। অপরজন আক্কেলপুর উপজেলার ভটভটি চালক ইমরান আলী রানা।
স্থানীয়রা জানান, বদলগাছী থেকে ভটভটিতে ধানের তুষ বা গুড়া নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে সিএনজি (অটোরিকশা) জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে বদলগাছীর দিকে আসছিল। এসময় উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালি নামক স্থানে ভটভটি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভটভটি রাস্তার নিচে উল্টে পড়ে যায়। আর সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।
এসময় সিএনজিতে থাকা সবাই রাস্তায় ছিটকে পড়ে ঘনটাস্থলে দুইজন মারা যায়। আরও তিনজন গুরুতর আহত হলেও তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
বৈরী আবহাওয়ায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘বদলগাছী অভিমুখী সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ভটভটির চালকের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com