শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মামুন, সম্পাদক মানিক

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মামুন, সম্পাদক মানিক।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।  হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন ও যুগ্ন আহ্বায়কদের যৌথ স্বাক্ষরে শনিবার (২১ জুন) রাতে ৭১ সদস্য বিশিষ্ট এ চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ  হয়।

চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি মো. আল মামুন, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন জিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া  ও মাহফুজ রানা। কমিটিতে আরো ৮ জন সহ-সভাপতি , ৫ জন নেতা যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে স্থান পেয়েছেন। বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ১২ জন নেতা।

কমিটিতে ৩৯ জন নেতাকর্মীকে সম্মানিত সদস্য রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ও জেলা কমিটির পরামর্শে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মো. আল মামুন জানান, দ্রুত সময়ের মধ্যে জেলা উপজেলার নেতৃবৃন্দের পরামর্শে ও উপস্থিতিতে কমিটির পরিচিতি সভা করা হবে। হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন  জানান, কেন্দ্রীয় ও জেলা কমিটির দিকনির্দেশনায় ৫টি ইউনিয়নের কমিটি ঠিক রেখে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র কমিটিতে কিছু নাম পরিবর্তন করে। আল মামুনকে সভাপতি, মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com