শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে প্রধান শিক্ষক কর্তৃক একই স্কুলের প্রভাষক লাঞ্চিতের অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রধান শিক্ষক কর্তৃক একই স্কুলের প্রভাষক লাঞ্চিতের অভিযোগ
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান কর্তৃক একই প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের প্রভাষক দ্বীন ইসলামকে শারীরিক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
আজ দুপুর ১২ টায় হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।
বক্তারা বলেন, রোববার দুপুরের দিকে স্কুলের বেতন বোনাস নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হানের সাথে কথা কাটাকাটি হয় প্রভাষক দ্বীন ইসলামের। এসময় উত্তেজিত হয়ে এক পর্যায়ে প্রধান শিক্ষক লাঠি দিয়ে দ্বীন ইসলামকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।
বক্তারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত জহির রায়হান সার্টিফিকেট বাণিজ্যের সাথে জড়িত। স্কুলের অর্থ লুটপাট, অতিরিক্ত ফি আদায়সহ অভিযোগের পাহাড় রয়েছে। তার যোগ্যতা অনুযায়ী সে কোনভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতে পারে না। বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে প্রধান শিক্ষক বনে যান। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ ছিল।
এসব অভিযোগের বিষয়ে কথা বলে প্রায় সময় স্কুলের শিক্ষক, কর্মচারী লাঞ্চিত হয়েছে। বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও এর সুষ্ঠু সমাধান পাইনি। ক্ষমতার কাছে বারবার হেরে যাই অভিযোগকারীরা। বর্তমানেও আগের নির্যাতনের ধারাবাহিকতা ধরে রেখেছে কতিত প্রধান শিক্ষক জহির রায়হান। আগামী তিন দিনের মধ্যে জহির রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক ও অভিভাবকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ আবুল হাসিম, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, পুমদি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ভূঁইয়া শ্যামল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com