শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে নিজস্ব অর্থায়নে প্রবাসী আজারুলের ভাঙা রাস্তা সংস্কারের উদ্যোগ: খুশি এলাকাবাসী

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে নিজস্ব অর্থায়নে প্রবাসী আজারুলের ভাঙা রাস্তা সংস্কারের উদ্যোগ: খুশি এলাকাবাসী
উপজেলার জিনারী  ইউনিয়নের হাজীপুর বাজার হতে বাইপাস রোড হয়ে কিশোরগঞ্জ জেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তাটি  দীর্ঘদিন ধরে সংস্কারদের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। ওই ভাঙ্গাচোরা রাস্তাটি সরকারিভাবে সংস্কারের উদ্যোগ না নিলেও নিজস্ব অর্থায়নে আধা কিলোমিটার ওই ভাঙাচোরা রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন সৌদি প্রবাসী ও বিশিষ্ট  ব্যাবসায়ী সমাজ সেবক উপজেলার জিনারী ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব আজহারুল ইসলাম আজহার । স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন-নিবেদন করেও কোনো সহযোগিতা না পেয়ে হতাশ হয়ে অত্র এলাকার জনগন ও বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ একত্রিত হয়ে সৌদি প্রবাসী আজারুলের স্বরনাপর্ন হোন। তিনি এলাকাবাসী ও বাজার ব্যাবসায়ীদের চলাচলের সুবিধার্থে নিজেই উদ্যোগ নেন। মূলত : সরকারি টেন্ডার হওয়া রাস্তাটি  ঠিকাদারি প্রতিষ্ঠান বহু দিন যাবৎ  কাজ ফেলে চলে যাওয়ায় জনগণের চলাচলের অসুবিধার কথা চিন্তা করে নিজের অর্থায়নে রাস্তা টি সংস্কারের উদ্যোগ নেন তিনি।
.
সরজমিনে তথ্য সংগ্রহকালে স্থানীয়রা জানান, উপজেলার জিনারী ইউনিয়নে হাজীপুর বাজার হতে কিশোরগঞ্জে যাওয়ার এই চব্বিশ ফুট প্রস্ত আধা কি: মি: রাস্তাটি  দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে কাঁদা-পানিতে পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো। শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চলাফেরা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। এমনকি অনেক পথচারি যানচলাচলের সময় দূর্ঘটনার কবলে পড়ে হাত পা পর্যন্ত ভেঙেছে। এমন  পরিস্থিতিতে মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোঃ আজহারুল ইসলাম আজহার নিজে সৌদি থেকে অর্থ সহায়তা পাঠান। এরই ধারাবাহিকতায় এলাকাবাসী নিজেদের শ্রম দিয়ে গত শনিবার সকাল থেকে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। ইতোমধ্যে সংস্কার কাজের অর্ধেকের বেশি শেষ হয়েছে। এসময় স্থানীয় মিন্টু মিয়াসহ অনেকেই জানান, আমরা বারবার জনপ্রতিনিধিদের বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত আমাদের প্রবাসী ভাইয়ের সহায়তায় রাস্তাটির সংস্কার শুরু হয়েছে। আশা করি এখন অন্তত যানচলাচলের উপযোগী হবে।
.
অটো চালক আয়াত আলী জানান, এই অল্প একটু ভাঙাচোরা সড়কে গাড়ির ক্ষতি হয়, সময় ও ভাড়াও বেড়ে যায়, যা যাত্রীদের রাগিয়ে দেয়। তাই এই সড়কে যেতে মন চায় না। পথচারী রজবুন্নেছা বলেন, রোগী নিয়ে জরুরিভাবে যেতে চাইলে, ভাঙাচোরা রাস্তার কারণে সম্ভব হয় না। গাড়িও মেলে না, পেলেও ভাড়া বেশি চায়।
.
উপজেলার পিপলাকান্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহি অসহায়ভাবে বলে, বৃষ্টি হলে রাস্তায় চলাচল করা যায় না, শার্ট প্যান্ট ময়লায় নষ্ট হয় এক কথায় যাতায়াতে আমাদের খুবই কষ্ট হয় । তাই রাস্তাটি দ্রুত সংস্কার করাই প্রবাসী ভাই এর প্রতি আমরা চির কৃতজ্ঞ।
.
হাজীপুর বাজারের মসজিদের ইমাম মুফতি আলী হোসেন নুরী জানান, টেন্ডার এর মাধ্যমে ঠিকাদার উক্ত রাস্তাটি করে বাকি ৩ কি: মি: রাস্তা না করে কেন পালিয়ে গেল তা আমাদের জানা নেই। প্রবাসী ভাই  আপাতত সংস্কার করে দিচ্ছেন, সাময়িক দুর্ভোগ লাঘব হবে, কিন্তু আমরা স্থায়ীভাবে এই সড়কের পাকাকরণ চাই।
.
উপজেলার হাজীপুর বাজার ব্যাবসায়ী শামসুল ইসলাম বলেন, ভাঙা রাস্তার কারণে আমাদের এলাকার কৃষকরা কৃষি পণ্য সঠিক সময়ে বাজারে বিক্রি করতে পারছেন না, আমরা সরকারি সহযোগীতা না পেয়ে তাই প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আজহারুল ইসলামের আর্থিক সহযোগিতায় আমরা রাস্তাটি পাকাকরণ কাজের উদ্বোধন করতে পেরেছি।
.
এ ব্যাপারে প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আজহারুল ইসলামের সাথে মোটুফোনে যোগাযোগ করলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই  আধা কিঃ মিঃ  “রাস্তার জন্য চেয়ারম্যান, মেম্বারসহ সংশ্লিষ্ট সবার সাথে এলাকার জনগণ  যোগাযোগ করে কোন  সহযোগিতার আশ্বাস পায়নি । অবশেষে এলাকার  ও বাজারে মানুষের সুবিধার কথা চিন্তা করে আমার নিজ অর্থায়নে রাস্তাটি পাকারকরণ করছি।অথচ আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এখন চুপচাপ। এটা দুঃখজনক। যদি সরকারিভাবে নজর দেওয়া হতো তবে এমন দুর্ভোগ পোহাতে হতো না। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কোনো জনপ্রতিনিধির দৃষ্টি না পড়ায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বর্ষা মৌসুমে রাস্তাটিতে হাঁটাও দুষ্কর হয়ে পড়ে, যার ফলে স্কুল, মাদ্রাসা ও বাজারে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন জিনারী ইউনিয়ন ৫টি গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি সংস্কার করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com