সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে হোসেনপুর উপজেলার নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহবায়ক এআই খান শিবলু, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক শফিক সহ হোসেনপুর উপজেলা, পৌরসভা ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।