বুধবার, ২০ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

হোসেনপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে জোড়পূর্বক খালি স্ট্যাম্পে সই ও শ্লীলতাহানি চেষ্টা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে জোড়পূর্বক খালি স্ট্যাম্পে সই ও শ্লীলতাহানি চেষ্টা

কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে জোড়পূর্বক খালি স্ট্যাম্পে সই নেওয়া ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় সঠিক বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবারের লোকজন।

শনিবার (২৬জুলাই) দুপুরে উপজেলার পুমদি ইউনিয়নের ভোক্তভোগী পরিবারের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উপজেলার দক্ষিণ পুমদি গ্রামের মোহাম্মদ আলী ও হযরত আলী পরিবার থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এতে একই এলাকার আম্বিয়া খাতুনের নাতি আকাশকে সন্দেহ করে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে আম্বিয়া খাতুন ও তার নাতিকে কৌশলে তাদের বাড়িতে নিয়ে মারধর করে তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন মোহাম্মদ আলী ও তার ভাই হযরত আলী। পরবর্তীতে মোবাইলটি কিশোরগঞ্জ সদরের ইসলামিয়া সুপার মার্কেটে পাওয়া যায় এবং তার ভাতিজা সুজন চুরি করেছে বলে জানা যায়। এ ঘটনা জানার পর আম্বিয়া খাতুনকে তারা মারধর, শ্লীলতাহানির চেস্টা করে ও হুমকি প্রদান করে।

উক্ত বিষয়ে আম্বিয়া খাতুন সাদা ট্যাম্প উদ্ধারের জন্য ১নং নির্বাহী ম্যাজিষ্টেট আদালত কিশোরগঞ্জ একটি ফৌ:কা:বি:৯৮ ধারা মামলা দায়ের করেন মামলা নং ৪০৪/২৫ এবং শ্লীলতাহানির জন্য ২নং নির্বাহী ম্যাজিষ্টেট আদালত কিশোরগঞ্জ একটি ১০৭/১১৪/১১৭(সি) ধারায় মামলা করেন আম্বিয়া।

সংবাদ সম্মেলনে আম্বিয়া খাতুন বলেন, তারা জোড়পূ্বক সাদা স্ট্যাম্পে আমার সই ও আমার নাতিরকে মারধর করে এবং আমাকে শ্লীলতাহানির চেষ্টা করে। আমি বিষয়টির আইনের আওতায় সার্বিক সহযোগিতা চেয়ে প্রতিকার ও শাস্তির দাবি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com