বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঈদুল ফিতর ও জাতীয় দিবস সামনে রেখে প্রস্তুতি সভার পাশাপাশি তাড়াইলে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হোসেনপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মারধরে আহত ১ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘সুস্থ ও নিরাপদ’ আছেন চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের ৪ জনের অভিষেক হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর বিড়াল হত্যায় আকবরের ৬ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান গেলো মাসে যুক্তরাষ্ট্রে যান। এরপর জানা যায়, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। যাত্রার তারিখ গোপন রাখলেও রোববার (৩ আগস্ট) নিউইয়র্কে তাদের একসঙ্গে দেখা গেছে। শুধু তাই নয়, ঢালিউডের এই দুই তারকাকে রোমান্টিক মুডেও পাওয়া গেছে।

নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী। কয়েকটি ছবিতে রোমান্টিক ভঙ্গিমায় ধরা দিয়েছেন তারা। একটি ছবিতে শাকিবকে বুবলীর হাত ধরে সবুজ ঘাসে হাঁটতে দেখা যায়, আরেকটিতে তাকে জড়িয়ে কিছু দেখিয়ে দিচ্ছেন শাকিব।

ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাদের প্রশংসা করছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এবার কী করবেন অপু বিশ্বাস?’

প্রসঙ্গত, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। তখন নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরেছিলেন তারা। দেশে ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন হচ্ছে। চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com