বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁরই আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আহ্বান জানান।

শুধু ট্রাম্প নন, সংবর্ধনায় উপস্থিত অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন ইউনূস। তাঁদের মধ্যে ছিলেন—স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। পাশাপাশি তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টার এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আসন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা বাড়ছে, এমন প্রেক্ষাপটে ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণের বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে কূটনৈতিক মহল মনে করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com