বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করেন। এতে শত শত কর্মকর্তা অংশ নেন।

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন, পরিবার নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। এরপর শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • ১/ টার্মিনেট কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল
  • ২/ পরীক্ষা বয়কটের কারণে পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ
  • ৩/ সাধারণ ডায়েরি ও সাইবার ক্রাইমে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার।

অবরোধ তুলে নেয়ার সময় আন্দোলনকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com