বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

নরসিংদীতে ১১ আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলিসহ ৮ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
নরসিংদীতে ১১ আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলিসহ ৮ জন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল থেকে ১১টি আগ্নেয়াস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে র‌্যাব বলছে, ‘আধিপত্য বিস্তারের’ জন্য অস্ত্রগুলো নিজেদের জিম্মায় রেখে ছিলেন তারা।

আর অস্ত্রগুলো আনা হয়েছিল পার্শবর্তী দেশ থেকে নদীপথে, এর বাইরে কক্সবাজারের মহেশখালী থেকেও তারা অস্ত্র সংগ্রহ করত বলেও দাবি করেছে র‌্যাব।

নরসিংদীর রায়পুরা থানাধীন সায়েদাবাদ এলাকায় শুক্রবার রাতভর ‘সাঁড়াশি অভিযানে’ অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা আটজন হলেন- মো. শফিক মিয়া (৩২), মো. মোস্তফা (৩৮), আয়নাল (৩৮), মহিউদ্দিন হৃদয় (২২), মো. বাচ্চু মিয়া (৬২), কালু মিয়া (৬৯), মো. বাছেদ (৪০) ও ১৭ বছর বয়সী এক কিশোর।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ২টি বিদেশী পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক, ২টি এলজি ও ১টি পাইপগান।

এছাড়া ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলিও উদ্ধার করার তথ্য দিয়েছে র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com