বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ আটকাল পুলিশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ আটকাল পুলিশ

পাঁচ দফা দাবি আদায়ে এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’রাজধানীর কদম ফোয়ারা এলাকায় আটকে দিয়েছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এবতেদায়ী শিক্ষকরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করার পরপরই পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে পুলিশ ও শিক্ষকরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম গণমাধ্যমকে বলেন, আমরা ২টার দিকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশ আমাদের কদম ফোয়ারার সামনে আটকে দিয়েছে। আমরা এখানেই অবস্থান ধরে রেখেছি। আমরা এখানেই জোহরের নামাজ আদায় করেছি। আপাতত এখানেই অবস্থান করব। সরকারের প্রতি আহ্বান, বছরের শুরুতে দেওয়া জাতীয়করণের আশ্বাস দ্রুত বাস্তবায়ন করুন এবং আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন।

সব এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৫ দাবিতে গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

তাদের দাবির মধ্যে রয়েছে—

  • ১. প্রতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।
  • ২. এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যে ১০৮৯টি প্রতিষ্ঠানের নথি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছে তার দ্রুত অনুমোদন দিতে হবে।
  • ৩. অনুদানহীন স্বীকৃত এবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
  • ৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।
  • ৫. এবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যে শিক্ষাব্যবস্থা রয়েছে, সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পঠন-পাঠন হয় এবতেদায়ী মাদ্রাসায়। প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় ১৯৮৪ সালে। এরপর চার দশক কেটে গেলেও শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com