বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানের সঙ্গে যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’: ট্রাম্প হরমুজ প্রণালী সংকট: তেলের দাম ২০০ ডলারে যেতে পারে, ইরানের হুঁশিয়ারি কিশোরগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঈদুল ফিতর ও জাতীয় দিবস সামনে রেখে প্রস্তুতি সভার পাশাপাশি তাড়াইলে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হোসেনপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মারধরে আহত ১ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘সুস্থ ও নিরাপদ’ আছেন চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের ৪ জনের অভিষেক হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

ক্যারিয়ারের সেরা সময়ে রাশমিকা, এক বছরের আয় ১২৭৫ কোটি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
ক্যারিয়ারের সেরা সময়ে রাশমিকা, এক বছরের আয় ১২৭৫ কোটি

২০২৫ প্রায় শেষের পথে, এমন সময় এসে দক্ষিণের তারকা রাশমিকা মান্দানা ভাবতেই পারেন বছরটা তার দারুণ গেল। চলতি বছর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন এই তারকা অভিনেত্রী।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে রাশমিকার নাম।

২০২৫ সালে রাশমিকা অভিনীত সিনেমা বক্স অফিসে চোখ ধাঁধানো আয় করেছে। ২০২৫ সালের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। তিনি ভিকি কৌশলের ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করেছিলেন; যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায়। ছবিতে অভিনেত্রীর অভিনয়ও অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ছবিটির বাজেট ছিল প্রায় ১৫০ কোটি। বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল প্রায় ৮০৭.৮৮ কোটি।

rashmika-mandanna-marks-8-years-in-cinema--thanks-fans-for-endless-love-2024-12-31

২০২৫ সালে রাশমিকা অভিনীত দ্বিতীয় ছবি ছিল ‘সিকান্দার’। ৩০ মার্চ মুক্তি পায় ছবিটি। ২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। আইএমডিবি অনুসারে, বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতে আয় ছিল ১৩১.৫০ কোটি টাকা। রাশমিকা মান্দানার চলতি বছরের তৃতীয় ছবি ছিল ‘কুবেরা’।

ওগউই অনুসারে, ছবির বাজেট ছিল ১০০ কোটি। ছবিটি ২০ জুন, ২০২৫-এ মুক্তি পায়। ভারতে এর আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি টাকা। চলতি বছরের চতুর্থ ছবি ‘থাম্মা’ দীপাবলিতে মুক্তি পায়। আইএমডিবি অনুসারে, ছবিটির বাজেট ছিল প্রায় ১৪০ কোটি। এখনও পর্যন্ত ভারতে যে ছবির মোট আয় ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি।

cr-20250806689322b1edd79

ভারতীয় গণমাধ্যম বলছে, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে অভিনেত্রী ১২৭৫ কোটি টাকারও বেশি আয় করেছেন। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন রাশমিকা বলেও মনে করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com