বুধবার, ২০ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

তিন জেলার উন্নয়নে বন্ড ছেড়ে ২৫০০ কোটি টাকা তুলবে সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
তিন জেলার উন্নয়নে বন্ড ছেড়ে ২৫০০ কোটি টাকা তুলবে সরকার

সুকুক বা ইসলামি বন্ড ছেড়ে আরও আড়াই হাজার কোটি টাকা উত্তোলন করবে সরকার। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই অর্থ খরচ করা হবে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলার উন্নয়নে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এতে বিনিয়োগ করতে পারবে ব্যাংক, বিমা, করপোরেট প্রতিষ্ঠানসহ ব্যক্তি বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সুকুক ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

এতে জানানো হয়, সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি কবির আহাম্মদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৭ বছর মেয়াদি এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে এই সুকুকটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে।

এই সুকুক থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিন জেলার ২০টি উপজেলায় সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ কাজসহ হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও অকৃষি অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন খরচ ও সময় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই এই সুকুক ইস্যু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক স্পেশাল পারপাস ভেহিকেলের মাধ্যমে ২৪ হাজার কোটি টাকার মোট ৬টি সুকুক ইস্যু করেছে। নতুন এই সুকুকটি হবে সরকারের সপ্তম সুকুক ইস্যু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com