বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

দশ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলার তথ্য দিয়ে তিনি বলেন, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলনে ‘হামলা ও মানুষ হত্যার’ অভিযোগ আনা হয়েছে।

দলটির কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

এরপর সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকার রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুনের খবর দেয় ফায়ার সার্ভিস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com