শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ দুইজনের মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ দুইজনের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও তার ছোট ভাই ফজলু খান (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই গ্রামের আজিজ খান সরকার বাড়ির মৃত আবুল হাসেন খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই গরুর জন্য খড় আনতে যান নুরুল ইসলাম (নুরু খান)। এ সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। ভাইকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে ছোট ভাই শামছুল ইসলাম (ফজলু খান) একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দু’জনই ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com