বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

বরিশাল-ভোলা সেতুর দাবিতে শাহবাগ অবরোধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
বরিশাল-ভোলা সেতুর দাবিতে শাহবাগ অবরোধ

বরিশাল-ভোলা সেতুর দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা।

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে তারা অবস্থান নিয়েছেন। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ভোলার ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প-কলকারখানা স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেওয়ার ফলে চারপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানান।

তিনি বলেন, “আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।”

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে বেশ কিছুদিন ধরেই ঢাকায় ও ভোলায় নানান কর্মসূচি পালন করে আসছেন ভোলার বাসিন্দারা। এর ধারাবাহিকতায় বিকালে কয়েকশ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেতু নির্মাণের দাবির পাশাপাশি ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ ও গ্যাস সংযোগ প্রদানের দাবিও তুলে ধরেন তারা।

গেল ১৪ নভেম্বর ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দাবিতে ভোলায় সফররত অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরুদ্ধ রেখে তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখায় একদল শিক্ষার্থী। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে সেদিন অন্তত ২০ মিনিট অবরুদ্ধ করেন রাখেন ‘আমরা-ভোলাবাসী’ সংগঠনের ব্যানারে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, ভোলায় দীর্ঘদিন ধরে চলা পাঁচ দফা দাবি নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দীন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়। বৈঠকে আগামী ডিসেম্বরে ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেওয়া হয়।

কিন্তু গত ১৪ নভেম্বর উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এখনো ভোলা-বরিশাল সেতুর নকশার কাজই শুরু হয়নি, এটি নীতিগত সিদ্ধান্তে আটকে আছে। তার এ কথার প্রতিবাদেই ক্ষিপ্ত হয়ে তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা।

সেদিনই ভোলা থেকে ঢাকার সেতু ভবন অভিমুখে লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা তেতুলিয়া নদী সাঁতরে পাড়ি দিয়ে বরিশালে পৌঁছান। সেসময় টানা সাঁতার কেটে অসুস্থ হয়ে পড়েছিলেন এক শিক্ষার্থী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com