শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি
কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার থেকে সারাদেশের ন্যায় হোসেনপুরে তারা এসব কর্মসূচি শুরু করেছেন। মাঠ পর্যায়ে কর্মবিরতি দিয়ে তারা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। 
জানা গেছে, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হোসেনপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতি হোসেনপুর শাখার সদস্যরা।
আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত টানা এ কর্মসূচি পালন করবেন। পাশাপাশি আগামী ৬-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহও বর্জনের ঘোষণা দিয়েছেন।
হোসেনপুর পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতির সভাপতি অপু কুমার মোদক ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, দীর্ঘদিনেও দাবি বাস্তবায়ন না হওয়ায় মাঠ পর্যায়ের কর্মচারীরা চরম হতাশ।
 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত আসবে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন -পরিবার পরিকল্পনা পরিদর্শক শিবলী সারোয়ার, আব্দুল্লাহ আল ফারুক, পরিবার কল্যাণ সহকারী তামান্না, ফাতেমা ততু জোহরা ও পারভীন বেগম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com