শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান
কিশোরগঞ্জের হোসেনপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১১ ডিসেম্বর) হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার  মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার  এমদাদুল হক, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর  মফিজুল হক ভূইয়া, উপজেলা সহকারী  শিক্ষা অফিসার  শফিকুল ইসলাম, উপজেলা সহকারী  শিক্ষা অফিসার  মুজাহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী  শিক্ষা অফিসার  আবু রাশেদ ফকির।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবাকা সুলতানা, ফরিদ উদ্দিন, রত্না রানী সাহা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
.
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের ভিত্তি তৈরি করে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি সাফল্যের জন্য দোয়া করা স্কুল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বক্তারা ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
.
শেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সরল উপহার ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com