বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্বাক্ষরিত চেকবইসহ তিনজনকে পুলিশে হস্তান্তর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্বাক্ষরিত চেকবইসহ তিনজনকে পুলিশে হস্তান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হস্তান্তরকৃত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে, হাদির ওপর গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, শনাক্ত দুই ব্যক্তি হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

তিনি জানান, ঘটনার সময় মোটরসাইকেলের পেছনের আসনে বসে থাকা ফয়সাল করিম মাসুদ গুলি চালান এবং আলমগীর শেখ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। ভিডিও ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com