বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী ‘রীতিমত কম্পিটিশন’ করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘এখন এই যে ভোটটা নেবে, তার তো কিছু সিম্পটম দেখাইতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দেবে।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য থেকে শুধু একটি দলের পতন নয়, রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য ছিল। যেভাবে পুনর্গঠন হওয়ার কথা সেরকম হয়নি। তবু বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছি। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে এনসিপি। বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। তাতে ভালো কিছু হয়নি। ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐক্যমত কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে বলে আশা করি।

তিনি বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। হিসাব দাও নামে একটি কর্মসূচি করতে দেয়া যেতে পারে। সেখানে সরকার সব কিছুর হিসাব জনগণকে দেবে।

সংলাপের এক পর্যায়ে একজন আওয়ামী লীগের লোকদের বিএনপিতে নেওয়ার কথা তুললে সংলাপের অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাবে বলেন, “আমার মনে হয় এই প্রশ্নটা আপনি জেনারালাইজড করতে পারেন না। একটা দুইটা ক্ষেত্রে হতে পারে। আমরা এখন পর্যন্ত আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্তই করিনি, আমাদের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়নি। আপনি যেটা বলছেন বা যেভাবে বলছেন আমার মনে হয় সেই ধরনের কোনো ইন্সট্যান্স আপনি দেখাতে পারবেন না এখন পর্যন্ত।”

ফখরুল বলেন, “পত্র-পত্রিকায় বিভিন্ন নিউজের প্রেক্ষিতে কিন্তু চূড়ান্তভাবে কিছু বলা যায় না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি। আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব- অতটা দেউলিয়াত্ব এখনও আমাদের আসেনি।”

সংলাপের সঞ্চালক ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ প্রশ্নকর্তার সঙ্গে সম্পূরক তথ্য হিসেবে বলেন, বিএনপির মত একই অভিযোগ জামায়াতের ক্ষেত্রেও রয়েছে।

এর জবাব দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

কামাল আহমেদ কুমিল্লার একটি ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করলে আযাদ বলেন, “পত্রিকায় সব কথা সত্য প্রকাশ হয় না ভাই। সব কথা হয় না। এটা আপনারা জানেন যে ইয়েলো জার্নালিজম বলে একটা কথা আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ফ্যাক্ট চেকিংয়ের একটা উইং থাকে, এগুলো আপনি অস্বীকার করতে পারবেন না।”

তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতায় আমি বিশ্বাসী, গণতন্ত্রের জন্য এটি একটি অপরিহার্য বিষয়। এটা আমি বিশ্বাস করি, এটাকে সম্মান জানিয়ে আমি বলতে চাই – এটা আমি ডিফার করছি। আমাদের দলে একটি ঘটনাও এরকম নেই। আমি আজকে এই অনুষ্ঠান থেকে এটা ডিফার করলাম।

“আর এটা তো প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা–এটা কোন ধরনের মানসিকতা? এটার প্রশ্নই ওঠে না। সেই জন্য এই ধরনের কোনো রাজনৈতিক দল আমি বলতে পারব না, আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের অগোচরেও যদি কিছু হয়ে থাকে, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।”

তখন নাহিদ ইসলাম কথা বলার সুযোগ নিয়ে দুটি দলের ক্ষেত্রেই এমন অভিযোগ থাকার উদাহরণ দেন।

এনসিপির আহ্বায়ক বলেন, “যদি রিসেন্ট একটা উদাহরণ দিই, আমাদের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার যে নির্বাচনী এলাকা দেবিদ্বার, সেখানে কিন্তু গতকাল না পরশুদিন ২০০ আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেছে ঘটা করে আয়োজন করে; মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করছে। যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে।

“এবং যখন পুলিশের সাথে কথা বলা হয়েছে, আমরা আইজিপির সাথে কথা বলেছি যে এসপি কীভাবে আসর দেয় এই কাজে, তারা কোনো জবাব দিতে পারতেছে না। ফলে এরকম একটা উদাহরণ শুধু, এরকম কিন্তু অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি।”

তিনি বলেন, “এখন মিডিয়া যদি মিথ্যা হয় সবগুলাই, সেটা কিন্তু সেই দলের দায়িত্ব সেটাকে ভুল প্রমাণ করা।”

তবে সংবাদে কী এল বা না এল, তাতে ‘গুপ্ত রাজনীতির চর্চায়’ সব খবর আসা সম্ভব না বলে মন্তব্য করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, “এইসব নিউজ, ফেইক নিউজ, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় কী উঠেছে–এইটা নিয়ে তর্ক করে লাভ নেই। কারণ আপনি খোঁজ পাবেন না। প্রকাশ্যে ঘোষণা দিয়ে যোগদান যেমন হয়, আমরা তো দেখেছি পাঁচ লক্ষ টাকা দিয়ে ছাত্রলীগ এর এক্সিকিউটিভ কমিটিতে মেম্বারশিপ রেখেছে–ইনফিল্ট্রেশন। দ্য কালচার অব ইনফিল্ট্রেশন ইজ দেয়ার। খুঁজে পাবেন কীভাবে? সুতরাং অতীতেও দেখেছি এবং গণঅভ্যুত্থানের পরে এখন যে এটা হচ্ছে না এটা বলব না।

“আমি জোর দিতে চাই অন্য জায়গায়। ফ্যাসিবাদের পুনরাবির্ভাব ঠেকাইতে হলে আসল কাজ হল ফ্যাসিবাদী চিন্তাধারা এবং সিস্টেম যেখান থেকে জন্ম নেয়, সেইটাকে নির্মূল করে দেওয়া। এবং সেইটা হল আমার সুনির্দিষ্ট রায়ে লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা। এইখান থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে।”

‘এখনো দেখেন নাই বলা দলকে একাত্তরে দেখেছি হত্যা করতে’

সেলিম বলেন, “কেউ কেউ আবার বলে যে আমাদেরকে তো এখনো দেখেন নাই। একবার ট্রাই করে দেখেন না। আমি বলব ৭১ সালে দেখেছি, প্রভিনশিয়াল গভার্নমেন্টের চারটা মন্ত্রী ছিল আপনাদের। ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। আরও দেখেছি আপনাদেরকে।”

মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার দিকে ইঙ্গিত করে নতুন প্রজন্মকে ইতিহাসের ধারাবাহিকতা থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করেন সিপিবি নেতা সেলিম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com