বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে নিকোলা মাদুরোকে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে নিকোলা মাদুরোকে

নিউইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে নিকোলা মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার অবতরণ করেছে। তাকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।

সোমবার কিছুক্ষণ আগে মাদুরো হেলিকপ্টারে তোলা হয়। তখন তার পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয়।

সেখান থেকে মাদুরোকে নিয়ে আদালতের উদ্দেশে যাত্রা করার কথা।

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটল।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ ক্ষমতা হস্তান্তরের সময় ওয়াশিংটনের সাথে “ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল” সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানান।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নীতি নির্ধারণ বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com