শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্তের শেষকৃত্য সম্পন্ন

সঞ্জিত চন্দ্র শীল 
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্তের শেষকৃত্য সম্পন্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবল রেফারি শ্রী কিশোর কুমার গুপ্তের (৯৭) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) হোসেনপুর উপজেলার শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে শ্রী শ্রী কুলেশ্বরী দেবালয় প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল, শ্রী শ্রী কুলেশ্বরী দেবালয় কমিটির সদস্য রাজীব চন্দ্র মোদক, ক্রীড়াবিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শ্রী কিশোর কুমার গুপ্ত শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), popularly known as পঙ্গু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, জীবদ্দশায় কিশোর কুমার গুপ্ত ছিলেন একজন নিবেদিতপ্রাণ ক্রীড়ানুরাগী। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা ছিল আজীবন। একসময় হোসেনপুর উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রেফারির দায়িত্ব পালন করেন। তাঁর নিরপেক্ষতা, শৃঙ্খলাবোধ ও ন্যায়পরায়ণতার কারণে খেলোয়াড় ও দর্শকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

এ ছাড়া তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কিশোর কুমার গুপ্তের মৃত্যুতে স্থানীয় ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com