বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

ভৈরবে তারেক রহমানের জনসভা সফল করতে তাড়াইলে বিএনপির প্রস্তুতি সভা

রুহুল আমিন
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
ভৈরবে তারেক রহমানের জনসভা সফল করতে তাড়াইলে বিএনপির প্রস্তুতি সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ভৈরব আগমন উপলক্ষে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় তাড়াইল উপজেলার সাব-রেজিস্টার অফিস প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে তাড়াইল উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ জানুয়ারি ভৈরবে অনুষ্ঠিতব্য জনসভা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে হাজী ইসরাইল বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের একমাত্র দাবি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই দাবি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি ভৈরবের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তাড়াইল উপজেলা থেকে সর্বাত্মক জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হয়ে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

প্রস্তুতি সভায় তাড়াইল উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভা শেষে ভৈরবে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com