শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

সঞ্জিত চন্দ্র শীল 
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করেই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা জমি প্রস্তুত করে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানে বাম্পার ফলন হবে।

গেল বছরের তুলনায় বাজারে ধানের দাম বেশি থাকায় এ বছর হোসেনপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ইরি-বোরো ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। ফলে উপজেলার গ্রামাঞ্চল ও পৌরসভার আবাদি-অনাবাদি জমিতে ব্যাপক হারে বোরো আবাদে প্রস্তুতি নিচ্ছেন তারা।

কৃষকরা শ্যালো মেশিন ও পাম্পের মাধ্যমে জমিতে পানি দিয়ে ধান রোপণের উপযোগী করে তুলছেন। বর্তমানে লাঙ্গল দিয়ে জমি চাষের দৃশ্য খুব একটা দেখা যায় না। অধিকাংশ জমিতে ট্রাক্টরের সাহায্যে চাষ করা হচ্ছে এবং বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্থানীয় কৃষকদের মতে, সারা দেশে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো আবাদও বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বোরো আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২৫০ হেক্টর জমি। সরেজমিনে উপজেলার জিনারী, পুমদি, শাহেদল, গোবিন্দপুর ও আড়াইবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেখা যায়, কৃষকরা ইরি-বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে জিনারী ইউনিয়নের চর কাটিহারী, সিদলা ইউনিয়নের সাহেবের চর এবং চর বিশ্বনাথপুর গ্রামে পুরোদমে বোরো ধান রোপণ শুরু হয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর তারা ব্রি ধান-৭ ও ৮, হাইব্রিড ব্রি ধান-৭, ব্রি ধান-২৮, ২৯, ৪৯ ও ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড ও তেজ, এবং পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতের ধান রোপণ করছেন। অনেক কৃষক শ্রমিকের পাশাপাশি নিজেরাও চারা রোপণের কাজে অংশ নিচ্ছেন।

উপজেলার জামাইল গ্রামের কৃষক মো. নবী হোসেন জানান, প্রতি বিঘা জমিতে প্রায় ২০ কেজি ডিএপি, ১২ কেজি পটাশ, ৫ কেজি জিপসাম এবং ৫ থেকে ৭ ভ্যান গোবর সার ব্যবহার করে জমিতে পানি দিয়ে কাদা তৈরি করা হচ্ছে। এরপর বীজতলা থেকে চারা এনে জমিতে রোপণ করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলায় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ জমিতে চারা রোপণের কাজ সম্পন্ন হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বোরো ধান রোপণ থেকে শুরু করে কাটা ও মাড়াই পর্যন্ত সময় লাগে প্রায় ৯০ দিন। এ সময় বোরো চাষিদের বিঘাপ্রতি খরচ হয় আনুমানিক ৭ থেকে ৮ হাজার টাকা। গত মৌসুমে ধানের দাম ভালো পাওয়ায় এবারও ভালো দামের প্রত্যাশা করছেন কৃষকরা।

জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম, চর বিশ্বনাথপুর গ্রামের রফিক মিয়া এবং সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের কামরুল ইসলামসহ একাধিক কৃষক জানান, বাজারে ধানের দাম বেশি থাকায় তারা অধিকাংশ জমিতে বোরো ধান রোপণ করছেন। এখনও আরও কিছু জমিতে রোপণ বাকি রয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন বলেন, চলতি মৌসুমে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের কৃষকরা বোরো চাষে বেশি আগ্রহী হচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছর উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো আবাদ হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com