বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

জঙ্গল ছলিমপুরে যৌথ বাহিনীর অভিযান হবে: র‌্যাব প্রধান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
জঙ্গল ছলিমপুরে যৌথ বাহিনীর অভিযান হবে: র‌্যাব প্রধান

র‌্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান জানিয়েছেন, চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরকে অবৈধ দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭ এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসে তিনি এ কথা বলেন।

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি ওই এলাকায় সোমবার অভিযানে গিয়ে হামলায় নিহত র‌্যাব ৭ এর সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে এসেছিলেন র‌্যাবের প্রধান।

বিভিন্ন সময়ে জঙ্গল ছলিমপুরে স্থানীয় ‘সন্ত্রাসীদের’ হাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার চেষ্টা করব আমাদের দেশে আইনশৃঙ্খলার যতগুলো বাহিনী আছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, জেলা পুলিশ সবাই মিলে (অভিযান হবে)। ইতোমধ্যে আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। যেখানে সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি হয়েছে এ জায়গাগুলো যদি সরকারি জায়গা হয় সরকার যেন তার জায়গাগুলো উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করে। সেখানে যত সময় লাগে যত দিন লাগে এ সন্ত্রাসীদের অভয়াশ্রম সেটাকে আমরা নির্মূল করব। সেজন্য আমরা যত প্রক্রিয়া লাগবে যা কিছু লাগে লাগুক।

“তারা কোনভাবে রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না। সন্ত্রাসীদের এ অভয়াশ্রম আমরা নির্মূল করব।”- তিনি বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, “এ জঙ্গল ছলিমপুর সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে।এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এ আস্তানা গুঁড়িয়ে দেব। আপনাদের কাছে আমরা সহযোহিতা চাই।”

সোমবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে হামলায় নিহত হয় র‌্যাব-৭ এর উপসহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। আহত অবস্থায় আরও তিনজন চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ঘটনার বিষয়ে রাতে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এর তরফে বলা হয়, বিকাল সোয়া ৪টার দিকে জঙ্গল ছলিমপুর এলাকায় ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়।

“এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।”

সোমবারের ঘটনায় র‌্যাবের কোনো ত্রুটি ছিল কিনা তা জানতে তদন্ত কমিটি গঠনের তথ্য দিয়ে তিনি বলেন, “দেখব এ অভিযানে কোন ভুল ত্রুটি ছিল কিনা। যদি কোন ভুল ক্রটি পাই তাহলে আমরা সংশোধন করব।

“এক্ষেত্রে আমাদের অধিকার ছিল সন্ত্রাসীদের গুলি করা, কিন্তু আমরা তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় সেখানে আরও ক্যাজুয়ালিটির আশঙ্খা ছিল। আমাদের সদস্যরা সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণও আহত-নিহত হত সে কারণে হয়ত গুলি করেনি।”

এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন থাকার কথা জানিয়ে তিনি বলেন, “এজন্য যারা দায়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। তাদেরকে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যেকোন মূল্যে।

“এ বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন পুরো বিষয়টা মনিটর করবে।”

র‌্যাবপ্রধান সাংবাদিকদের বলেন, নিহত মোতালেবের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার স্ত্রী স্বামী হারিয়েছে, সন্তানরা বাবা হারিয়েছে। আমরা হয়ত তাকে এনে দিতে পারব না। তবে আমরা নিশ্চিত করতে চাই এ পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম যাতে মোতালেবের পরিবার তার অবর্তমানে যে কষ্ট সেটা যাতে তারা মোকাবেল না করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com