বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

যৌথবাহিনীর অভিযানে তাড়াইলে দেশীয় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
যৌথবাহিনীর অভিযানে তাড়াইলে দেশীয় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
কিশোরগঞ্জের তাড়াইলে দেশীয় অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে করিমগঞ্জ সেনা ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
জানা যায়, শনিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে করিমগঞ্জ সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় ফারুক (২৬) নামের এক যুবককে আটক করা হয়। আটক ফারুক শেরুয়াকান্দা গ্রামের রাশিদ এর ছেলে।
.
অভিযানকালে তার কাছ থেকে ২ রাউন্ড গুলি,স্থানীয়ভাবে তৈরি ২টি পাইপগান, ২টি রামদা, ১২টি ছুরি,৩টি চাপাতি, ১টি হকিস্টিক ও ১টি বল্লম উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে করিমগঞ্জ সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ঘটনাস্থল তাড়াইল থানার আওতাধীন হওয়ায় শনিবার সকাল ১০টার দিকে ধৃত ফারুক’কে তাড়াইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
.
এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
.
স্থানীয়দের মতে, এই অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com