বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

শিশু মেজবাহ মারা গেছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
শিশু মেজবাহ মারা গেছে

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপে পড়ে চার বছর বয়সি সেই শিশুটি মারা গেছে। তার নাম মুহাম্মদ মেজবাহ।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

এর আগে, এদিন বিকেল চারটায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর গ্রামের বড়ুয়া পাড়া এলাকায় গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গর্তের নিচে পড়ে যায় ওই শিশু। খবরটি ছড়িয়ে পড়ালে বিপুল মানুষ সেখানে জড়ো হন।

নিহত শিশু মেজবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল আলমের ছেলে।

স্থানীয় জানান, বড়ুয়া পাড়া এলাকায় গৃহহীনদের দেওয়া সরকারি বসতঘরের ২০-৩০ ফুট দূরত্বে সুপেয় পানির জন্য সরকারি খরচে গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই এলাকাটি টিলাভূমি হওয়ায় সেখানে পানির উৎসের জন্য গভীর গর্ত তৈরি করা হয়। সেই গর্তটি অনিরাপদ অবস্থায় থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

তারা জানান, নিহত শিশু মেজবাহ খেলতে খেলতে গর্তে পড়ে যায়। গর্তে আটকে যাওয়ার কারণে স্থানীয়রা তাকে উদ্ধার করতে পারেনি। পরে গভীর গর্তে তলিয়ে যায় সে।

তালেব নামে প্রত্যক্ষদর্শী বলেন, শিশুটি পড়ার পর আমরা কান্নার শব্দ শুনেছি। পরে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com