শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

কিশোরগঞ্জ-১: দুই যুগের কোন্দল মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি, বিপাকে বিদ্রোহী প্রার্থী

সঞ্জিত চন্দ্র শীল 
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ দুই যুগের কোন্দল মিটিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। এতে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া রেজাউল করিম খান চুন্নু সিনিয়র পদধারী কয়েকজন নেতাকে ছাড়া কার্যত সঙ্গীহীন হয়ে পড়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার নির্দেশ দেন তারেক রহমান। এ প্রক্রিয়ায় বলিষ্ঠ ভূমিকা পালন করেন জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।

এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৮ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের আলম টাওয়ারে হোসেনপুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন— হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মো. জহিরুল ইসলাম মবিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, সাবেক স্পেশাল পিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রদলের সভাপতি ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক রাজন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুব রহমান, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক বাক্কার, শাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জিএস আবুল হাসিম সবুজ প্রমুখ।

দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ায় স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চান মিয়া, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, পৌর বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃর্ধা মাসুদ, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম হিমেল, যুগ্ম আহ্বায়ক নাজমুল ফয়েজ টুটুল, ছাত্রদলের আহ্বায়ক আবু নাঈম, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাজিব আহম্মদ, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, পৌর যুবদলের সভাপতি শরিফ আহম্মেদসহ অন্যান্য নেতারা।

জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমসহ একাধিক নেতা জানান, হোসেনপুর উপজেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল নিরসন হওয়ায় এ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের বিজয়ে আর কোনো বাধা থাকবে না বলে তারা আশা করছেন।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাজহারুল ইসলাম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক বিভাগীয় স্পেশাল জজ মো. রেজাউল করিম খান চুন্নু (মোরগ)। এছাড়া রয়েছেন— মো. হেদায়েতুল ইসলাম হাদী (বাংলাদেশ খেলাফত মজলিস, রিকশা), মো. আলাল মিয়া (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, কাঁচি), আহাম্মদ আলী (খেলাফত মজলিস, দেয়াল ঘড়ি), তারেক মো. শহিদুল ইসলাম (এনপিপি, আম), এনামুল হক (সিপিবি, কাস্তে) এবং মাসুদ মিয়া (বাসদ, মই)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com