আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও বিএনপির অঙ্গসংগঠনগুলো। এরই অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে হোসেনপুর পৌর এলাকায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন।
অনুষ্ঠান শুরুর আগে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের শত শত নেতা-কর্মী একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় “মাজহারুল ইসলামের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, তিনবারের সফল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের সুমন বলেন, “মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ বিএনপির একজন পরীক্ষিত নেতা। সদর ও হোসেনপুরের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁর হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তাঁকে এ অঞ্চলের মানুষের সেবা করার সুযোগ দিতে হবে।”
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা মো. শওকত হোসেন, সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা সুজন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন সুমন, সদস্য সচিব মাসুদ মীর, কার্যকরী সদস্য আবু রায়হান মীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হিমেল ও তারেক রহমান সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ, কলেজ শাখার আহ্বায়ক মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম ও সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে ধারণ করে স্বেচ্ছাসেবক দল রাজপথে রয়েছে। কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। মাজহারুল ইসলাম নির্বাচিত হলে হোসেনপুর ও সদরের মানুষের ভাগ্যোন্নয়ন হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।