বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

শিরোপাধারী ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৭৬ রানের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস ও ট্রিস্টান স্টাবসের ঝোড়ো ব্যাটিংয়ে গড়ে তোলে লড়াকু সংগ্রহ। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ছন্দ হারায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ ও করবিন বশের আগুনে বোলিংয়ে ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত কোনোমতে একশ পার করে ১১১ রানে গুটিয়ে যায় দলটি। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড গড়ল ভারত।

রোববার আহমেদাবাদে সুপার এইটের গ্রুপ ‘এ’ ম্যাচে ৭৬ রানের বড় জয় তুলে নেয় প্রোটিয়ারা। টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে থাকতেই অলআউট হয়ে যায় ভারত। বিশ্বকাপের মঞ্চে দুই দলের শেষ দেখায়, ২০২৪ সালের ফাইনালে, জয় পেয়েছিল ভারতই। সেবার শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা এবার কিছুটা হলেও মুছে দিল এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনোই ৫০ বা তার বেশি রানের ব্যবধানে হারেনি ভারত। ২০১০ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানের হার ছিল তাদের সবচেয়ে বড় পরাজয়। দীর্ঘ ১৬ বছর পর সেই রেকর্ড ভেঙে গেল ব্যাটে-বলে হতাশাজনক পারফরম্যান্সের কারণে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com