বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলের সব বাজারে এলপিজি সিলিন্ডার সঙ্কট, অতিরিক্ত দামে বিক্রি

রুহুল আমিন
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
তাড়াইলের সব বাজারে এলপিজি সিলিন্ডার সঙ্কট, অতিরিক্ত দামে বিক্রি

তাড়াইল উপজেলায় এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সঙ্কট আরও বাড়তে পারে।

উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অনেক দোকানেই এলপিজি সিলিন্ডার নেই। কোথাও অল্প পরিমাণে সরবরাহ এলেও তা দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। ফলে ক্রেতাদের একাধিক দোকান ঘুরেও কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন অনেকেই। বর্তমানে উপজেলার বিভিন্ন বাজারে প্রতি সিলিন্ডার ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় গৃহিণী রেহানা বেগম বলেন, “দুই দিন ধরে গ্যাসের জন্য দোকানে দোকানে ঘুরছি, কিন্তু পাচ্ছি না।” সেকান্দর নগর ও পুরুড়া বাজারের ব্যবসায়ী শামীম মিয়া ও আলতাফ মিয়া জানান, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম থাকায় বাজারে চাপ সৃষ্টি হয়েছে।

কিছু ব্যবসায়ীর দাবি, পরিবহন সঙ্কট ও সরবরাহ ব্যবস্থার অস্থিরতার কারণে নিয়মিত গ্যাস পৌঁছাচ্ছে না। এতে বাজারে এক ধরনের কৃত্রিম সঙ্কট তৈরি হচ্ছে বলেও তারা মনে করছেন।

রমজান মাস ঘনিয়ে আসায় সাহরি ও ইফতারের সময় রান্নার চাপ কয়েক গুণ বেড়ে যায়। এ অবস্থায় গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকলে জনদুর্ভোগ চরমে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ভোক্তারা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা মনে করছেন।

ভোক্তারা দ্রুত সরবরাহ স্বাভাবিক করা, বাজার মনিটরিং জোরদার এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে রমজানে সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাবেন—এমন প্রত্যাশা সবার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com